কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: December 1, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের বাস্তবায়িত কর্মকাণ্ড নিয়ে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে লজিক প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেব নাথ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা। লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ মুছার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজ টিউটর, ইউনাইটেড প্রেসক্লাবের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স কো-অর্ডিনেটর খোকন কুমার কুন্ডু, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় কুড়িগ্রাম জেলায় লজিক প্রকল্পের কার্যক্রম চলমান রাখার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়।