তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে জাতীয় সংবাদপত্র পরিষদের শুভেচ্ছা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 25, 2026

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পরিষদের নেতৃবৃন্দ।

জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)-এর প্রেসিডেন্ট মোঃ নূর হাকিমের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে অভিনন্দন জানান।

শুভেচ্ছা বিনিময়কালে তথ্যমন্ত্রী সংবাদপত্র শিল্পের উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। জেএসপি নেতৃবৃন্দ সংবাদপত্রের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসনে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন এবং দেশের গণমাধ্যম বিকাশে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় জাতীয় সংবাদপত্র পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।