১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ২৭ রমজানে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার | ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পবিত্র রমজানের ২৭তম রাতে রাজধানীর মিরপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মিরপুর-১০ এলাকার সেনপাড়া কেন্দ্রীয় ঈদগা মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক ধর্মীয় ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে দেশ, জাতি ও মরহুম নেত্রীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত রোজাদারদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং পরবর্তীতে সম্মিলিত দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হবে।

ছবি: মিরপুর-১০ সেনপাড়া কেন্দ্রীয় ঈদগা মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

মিরপুরে ২৭ রমজানে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময়: ০৫:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬