সুনামগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসকড. মোহাম্মদ ইলিয়াস মিয়াএর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে,,,

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 19, 2026

বিদায় সংবর্ধনাঅগাধ শ্রদ্ধা, গভীর কৃতজ্ঞতা ও হৃদয়ভরা ভালোবাসায় সুনামগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে—আপনার প্রজ্ঞা, দূরদর্শিতা ও মানবিক নেতৃত্বেসুনামগঞ্জ জেলা পেয়েছে উন্নয়ন, সুশাসন ও সেবার এক অনন্য দৃষ্টান্ত।আপনার আন্তরিকতা, সততা ও নিষ্ঠাজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে আপনি যে দক্ষতা, বিচক্ষণতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন,তা এই জেলার প্রশাসনিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।আপনার সৃজনশীল চিন্তাধারা ও উন্নয়নমুখী পদক্ষেপ শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতিতে এনেছে দৃশ্যমান পরিবর্তন।বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা ও পৃষ্ঠ পোষকতা জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ-এর কার্যক্রমকে করেছে আরও গতিশীল, সমৃদ্ধ ও প্রাণবন্ত।আপনার অনুপ্রেরণা ও সহযোগিতা আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।এই বদলিজনিত বিদায় আমাদের জন্য নিঃসন্দেহে বেদনা বিধুর,তবুও আপনার নতুন কর্মস্থলে আরও বৃহত্তর সাফল্য, সম্মান ও গৌরব অর্জনের প্রত্যাশায় রইলো আমাদের আন্তরিক শুভকামনা।আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের অব্যাহত সাফল্য কামনা করি।আপনি যেখানেই থাকুন, সেখানেই ছড়িয়ে পড়ুক আপনার সৎ নেতৃত্বের আলোকধারা—এই প্রার্থনা আমাদের সবার।আপনার প্রতি রইলো চিরন্তন শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা।শ্রদ্ধা ও ভালোবাসায় জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ-