সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 27, 2026

মাশরুম আহম্মেদ মিতুল

নওগাঁ সদর উপজেলা প্রতিনিধি

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার কলোনিপাড়া এলাকায় আজ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অর্ধশতাধিক মুসল্লি। বুধবার সকালে স্থানীয় ঈদগাহ মাঠে তারা ঈদের জামাতে অংশ নেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও সৌদি আরবের সাথে মিল রেখে এলাকার কিছু মুসল্লি একদিন আগে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন। জামাতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ বিষয়ে স্থানীয় মুসল্লিরা জানান, তারা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।