শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
২৮ মে ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

নিজস্ব প্রতিবেদন

পবিত্র ঈদুল আযহার পবিত্রতা, ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে আজ সকাল ৮ ঘটিকায় খলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিপুল ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ২ রাকাত ওয়াজিব ঈদের নামাজ শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ঈদের এই প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ঢল নামে। ছোট-বড়, তরুণ-প্রবীণসহ সর্বস্তরের মানুষ এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে ইবাদতে মশগুল হন।ঈদের নামাজে ইমামতি করেন নূরুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মোঃ নূরুল হুদা। নামাজ পূর্ব খুতবায় তিনি পবিত্র ঈদুল আযহার তাৎপর্য, ত্যাগের শিক্ষা, মানবতার কল্যাণ এবং ইসলামের শান্তির বার্তা তুলে ধরেন। তিনি বলেন, ঈদুল আযহা কেবল আনন্দের উৎসব নয়, বরং আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক অনন্য শিক্ষা।নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের শান্তি ও নিরাপত্তার জন্যও দোয়া করা হয়। মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিদের অনেককে আবেগাপ্লুত হতে দেখা যায়।ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘদিনের পরিচিতজন, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় মসজিদ প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। চারদিকে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির অনন্য দৃশ্য।স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল অত্যন্ত সন্তোষজনক। স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পুরো নামাজের আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।পবিত্র ঈদুল আযহার এই মাহেন্দ্রক্ষণে মুসল্লিরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন—দেশে যেন শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বজায় থাকে এবং সকলের জীবনে বয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও অনাবিল শান্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

এক অসহায় পরিবারের কথা

১০

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১১

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১২

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৩

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৪

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৫

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৬

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৭

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৮

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

১৯

বিশ্বনাথ পৌরবাসীকে সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের ঈদের শুভেচ্ছা।

২০