মাশরুম আহম্মেদ মিতুল
নওগাঁ সদর উপজেলা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) রাতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবির একটি দল মান্দা থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা জানতে পারেন, মান্দা উপজেলার রামনগর গ্রামের এক ব্যক্তি তার কচুক্ষেতের মধ্যে গোপনে গাঁজা গাছ রোপণ করে পরিচর্যা করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা নিতাই কুমার মণ্ডল (৪৫), পিতা- নন্দ কুমার মণ্ডলকে আটক করা হয়।
এ সময় উপস্থিত স্থানীয় লোকজনের সামনে তার কচুক্ষেত থেকে একটি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা গাছটির ওজন প্রায় ২ কেজি ৫০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।