শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
৭ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার সন্তানের গলায় অস্ত্র ধরে মায়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাই

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দিন দুপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও সন্তানের কাছ থেকে দেশীয় অস্ত্রের মুখে ৪ লাখ ৬৫ হাজার টাকা
দুর্ধর্ষ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ জুন) দুপুরে উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের সৌদি প্রবাসী ফরিদ মিয়ার স্ত্রী রাহেলা জেসমিন এবং তার ছেলে ফেরদৌস পাহিম (১৬)। জানা যায়, সৌদি আরব থেকে পাঠানো সঞ্চিত অর্থ ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ি ফিরছিলেন রাহেলা জেসমিন ও তার ছেলে। পথে নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসার পাশ্ববর্তী সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় দুইজন মোটরসাইকেল থেকে নেমে ফেরদৌস পাহিমের গলায় ধারালো দা ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী রাহেলা জেসমিন বলেন, ব্যাংক থেকে টাকা তোলার পর থেকেই হয়তো তারা আমাদের অনুসরণ করছিল। আমরা বিষয়টি বুঝতে পারিনি। বাসার কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেলে তিনজন এসে আমাদের গতিরোধ করে। তাদের মধ্যে দুইজন আমার ছেলের গলায় দা ধরে ব্যাগ দিতে বলে। ছেলেকে বাঁচানোর জন্য আমি ব্যাগটি দিয়ে দিই। এরপর তারা দ্রুত পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে বিকেলে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘুরে দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে। চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীর জানান, ছিনতাইকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে

ছবি: পুলিশকে বর্ণনা দিচ্ছেন ভুক্তভোগী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় খলাপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ভর্তুকির কার্ড না পাওয়ায় ব্যাপক ভিক্ষুবমিছিল অনুষ্ঠিত।

কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী ঈদগাঁওতে বিএনপি ও আইন- শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

গাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন

ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

প্রচন্ড তাপপ্রবাহে আখের রসের ব্যপক চাহিদা

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে গাজীপুর ১ আসনের অনুকূলে প্রাপ্ত নগদ অর্থ,

ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী

নিখোঁজ পুত্র সাইদুলকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আহাজারি

গাইবান্ধা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর (নিহত ১ )(আহত বড় ভাই১)

১০

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

১১

কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

১২

নরসিংদীর শিবপুরে উপজেলা বিএনপির সদস্যকে কুপিয়েছে দুলালপুরের স্থানীয় মাদক বিক্রেতারা

১৩

সমাজসেবা, পরিবেসমাজসেবা, পরিবেশ ও সাহিত্যচর্চায় অনন্য ভূমিকা রাখছেন ছালমা শারমিন

১৪

ধর্মপাশার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫

নরসিংদীতে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

১৭

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার সন্তানের গলায় অস্ত্র ধরে মায়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাই

১৮

কক্সবাজারে বিজিবির পৃথক দুই অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

১৯

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন শুরু

২০