শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
৯ জুন ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর (নিহত ১ )(আহত বড় ভাই১)

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে রুমন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই রুহিত (২০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব পিয়ারাপুর গ্রামের বাসিন্দা ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে একই গ্রামের মৃত ফারুকের ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
এর জেরে রবিবার রাতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাকিব ধারালো অস্ত্র দিয়ে রুহিতকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় রুহিতকে রক্ষা করতে তাঁর ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন।
আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্ত রাকিব পালিয়ে গেছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর মা বেবি বেগম ও স্ত্রী ইতি বেগমকে আটক করেছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় খলাপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ভর্তুকির কার্ড না পাওয়ায় ব্যাপক ভিক্ষুবমিছিল অনুষ্ঠিত।

কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী ঈদগাঁওতে বিএনপি ও আইন- শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

গাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন

ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

প্রচন্ড তাপপ্রবাহে আখের রসের ব্যপক চাহিদা

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে গাজীপুর ১ আসনের অনুকূলে প্রাপ্ত নগদ অর্থ,

ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী

নিখোঁজ পুত্র সাইদুলকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আহাজারি

গাইবান্ধা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর (নিহত ১ )(আহত বড় ভাই১)

১০

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

১১

কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

১২

নরসিংদীর শিবপুরে উপজেলা বিএনপির সদস্যকে কুপিয়েছে দুলালপুরের স্থানীয় মাদক বিক্রেতারা

১৩

সমাজসেবা, পরিবেসমাজসেবা, পরিবেশ ও সাহিত্যচর্চায় অনন্য ভূমিকা রাখছেন ছালমা শারমিন

১৪

ধর্মপাশার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫

নরসিংদীতে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

১৭

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার সন্তানের গলায় অস্ত্র ধরে মায়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাই

১৮

কক্সবাজারে বিজিবির পৃথক দুই অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

১৯

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন শুরু

২০