০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই”—বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদকঃ-
জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পর অনুষ্ঠিত হওয়ার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “এমন কোনো সংস্কার নেই, যা এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয়।”

সোমবার (২ জুন) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা মনে করি, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। নির্বাচনমুখী যেসব জরুরি সংস্কার প্রয়োজন, তা চিহ্নিত করে সকলের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

তিনি বলেন, সংবিধান সংশোধন ব্যতীত অন্যান্য সংস্কার কার্যক্রম নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব। তাই নির্বাচন পেছানোর মতো কোনো যৌক্তিক কারণ নেই।

সালাহউদ্দিন জানান, “আমরা এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি এবং আজকের আলোচনায় বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের বিষয়ে মত দিয়েছে। আশা করি, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।”

সংস্কার নিয়ে মতৈক্য গঠনের বিষয়ে তিনি বলেন, “সব বিষয়ে একমত হওয়া না গেলেও জাতীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একমত হতে পারা সম্ভব। গণতন্ত্রের সৌন্দর্যই হলো—মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে ঐক্যে পৌঁছানো।”

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং আইনজীবী রুহুল কুদ্দুস। এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।

আজকের বৈঠকে প্রায় ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

মদন পৌরসভায় ১নং ওয়ার্ডে সংঘর্ষে আহত-২

“নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই”—বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

আপডেট সময়: ১০:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫