০২:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এমপি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন

লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্যারিস্টার হাসান রাজিব প্রধান লালমনিরহাট-১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার উন্নয়ন ও সংসদীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

পেশাগত জীবনে একজন দক্ষ আইনজীবী হওয়ায় আইন মন্ত্রণালয়ের এই সংসদীয় স্থায়ী কমিটিতে তার অন্তর্ভুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমিটির সদস্য মনোনীত হওয়ায় ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এমপি এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি দেশের আইন ও বিচার ব্যবস্থার সংস্কার ও উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে তিনি আইন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় লালমনিরহাট-১ আসনের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

বিশ্বনাথে মানবপাচারের অভিযোগে আছকির-আজবর’র বিরোদ্ধে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের বিচার দাবি।

আইন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এমপি

আপডেট সময়: ১০:১৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬