০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের নিলক্ষী দাস পাড়ায় গুলাগুলির ঘটনা ঘটে। এ সময় রিফাত আহমেদ নামে গুলিবিদ্ধ এক যুবককে ঘটনাস্থল থেকে অপহরণের অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ রিফাত একিই উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক মিয়ার সন্তান।

গুলাগুলির ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় এক নারীও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ) পূর্ববিরোধের জেরে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে রিফাত আহত হলে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি।

দুই পক্ষের মাঝে কে বা কারা ছিলো এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিখোঁজ গুলিবিদ্ধ রিফাতের বোন জামাই ফেসবুক লাইভে এসে স্থানিয় কথিত ডাকাত মনেক মিয়া জড়িত বলে দাবি করেন। এদিকে মনেক মিয়া এটিতে জড়িত নয় বলে দাবি করেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির ঘটনা সত্য। তবে কে বা কারা গুলি করেছে এবং অপহরণের অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

“হয়তো মাদক ছাড়ো, নয়তো বৌলাম ছাড়ো”।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ 

আপডেট সময়: ১০:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬