ধর্মপাশার জয়শ্রীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

লেখক: রফিকুল ইসলাম টিটু ( ধর্মপাশা ) সুনামগঞ্জ প্রতিনিধি।
প্রকাশ: আগস্ট ১৫, ২০২৬

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) বিকেলে জয়শ্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম এ কালাম আজাদ, সদস্য মো. জালাল উদ্দিন, মো. শাহ পরান, মো. আলী আমজদ ও মো. মৌলা মিয়া; উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফিজ মুহা. রইছ উদ্দিন।

 

এ ছাড়া যুবদলের আ. সালাম, মো. রুশেদ মিয়া, আনোয়ার হোসেন, বাবুল মিয়া ও মো. বাবলু মিয়া, ছাত্রদলের মো. বাদল মিয়া এবং মৎস্যজীবী দলের মো. আনিছুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রফিকুল ইসলাম টিটু ( ধর্মপাশা ) সুনামগঞ্জ প্রতিনিধি।

রফিকুল ইসলাম টিটু ( ধর্মপাশা ) সুনামগঞ্জ প্রতিনিধি।