০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী গ্রেফতার

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। এ সময় মাদক গ্রহণের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন ২০২৬) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের বেনীদুয়ার খুলুপাড়া গ্রামে মো. মোজাহেদুলের পরিত্যক্ত মুরগির খামারে অভিযান চালিয়ে ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

এরপর একই রাতে আনুমানিক ১০টা ১৫ মিনিটে উপজেলার ৬নং জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনী এলাকায় রুপনারায়নপুর গ্রামের বিনায় সিংয়ের ডিপ টিউবওয়েলের পাকা ঘরে অভিযান পরিচালনা করে আরও ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করে পুলিশ।

অভিযানকালে মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

বিশ্বনাথে মানবপাচারের অভিযোগে আছকির-আজবর’র বিরোদ্ধে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের বিচার দাবি।

ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী গ্রেফতার

আপডেট সময়: ১০:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬