০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হৃদয় বড়ুয়া আদালতে প্রেরিত

খাগড়াছড়ি সদর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি হৃদয় দাস ওরফে হৃদয় বড়ুয়া (২৮)-কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শশ্মান টিলা এলাকার বাসিন্দা এবং মৃত ক্যজাইরী মারমা ওরফে লক্ষ্মণ চন্দ্র দাসের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সদর থানার মামলা নং-০২, তারিখ ১১ জুন ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ১৩ ধারার ৬(২), ৭, ৮, ৯, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হৃদয় বড়ুয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে টি.আর-৫২/২৫ (জিআর-০১/২০২৩) মামলার আওতায় রামগড় থানার মামলা নং-০১, তারিখ ৫ জানুয়ারি ২০২৩, দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩০৭, ৪৪৮, ৪২৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় একটি মামলা রয়েছে।

এছাড়া রামগড় থানার মামলা নং-০৭, তারিখ ২৯ আগস্ট ২০২৪, দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৫, ৫০৬, ৩২৬, ৩০৭, ৩৪, ১১৪ ও ৩২৩ ধারায় দায়েরকৃত জিআর নং-৩৭/২৪ মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও ছিল বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চক্করের  সড়কে মাদকসেবীদের উৎপাত,

সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হৃদয় বড়ুয়া আদালতে প্রেরিত

আপডেট সময়: ১১:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬