
‘মানুষ আগে, মাদক নয়’— এই প্রত্যয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ (২৬ জুন) পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।
মাদকের ভয়াবহতা থেকে ব্যক্তি, পরিবার ও সমাজকে রক্ষা করতে আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষজ্ঞদের মতে, তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা, র্যালি ও প্রচারণার আয়োজন করেছে।
আসুন, আমরা সবাই মাদকের বিরুদ্ধে সোচ্চার হই। আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি গণসচেতনতা গড়ে তুলি। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি।
নিজস্ব প্রতিবেদক 

















