০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক এরশাদের অর্থায়নে লোহাগাড়ায় মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে শিক্ষার্থীদের ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। চরম্বার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ এরশাদ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত ‘নূরীয়া তালীমুল কুরআন মাদ্রাসা’র নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ৫ জুলাই (রবিবার) দুপুর ২টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত এই ভবনটি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবনের পৃষ্ঠপোষক ও মানবিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ এরশাদ হোসেন। এ সময় তিনি বলেন, “এলাকার সন্তানদের সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতেই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এই মাদ্রাসার উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।” স্থানীয়রা জানান, তাঁর এই মহতী উদ্যোগের ফলে এলাকার শিক্ষাব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।

ফিতা কেটে ও বিশেষ দোয়ার মাধ্যমে ভবনের উদ্বোধন শেষে পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে–  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মানবিক এরশাদের অর্থায়নে লোহাগাড়ায় মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

আপডেট সময়: ১১:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬