ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’-এর কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. শিপন ভূঁইয়া মনোনীত হয়েছেন।
সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে তাকে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মো. শিপন ভূঁইয়াকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’ একটি সামাজিক সংগঠন, যা মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর মো. শিপন ভূঁইয়া সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সংগঠনের পক্ষ থেকে তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।