০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে টানা বৃষ্টিপাতে পানিবন্দি ঘরবাড়ি ও সড়ক : অসহনীয় দূর্ভােগ 

ষষ্ঠ দিনের মত টানা বৃষ্টিপাতে প্লাবিত হয়ে পড়ে ঈদগাঁও উপজেলার পাড়ামহল্লার ঘরবাড়ি,সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। অসহনীয় দূর্ভোগে পড়ে পানি বন্দি মানুষজন। প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্থ হয়ে পড়া ঘরবাড়ীতে রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে বহু পরিবারের। কষ্টের কথা বলতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লায় টানা বর্ষণে ঘরবাড়ীতে পানিবন্দি হয়ে পড়ে। গ্রামের চলাচলের সড়ক ও উপসড়ক যেন পানিতে বন্দি। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে প্লাবিত। অসহনীয় পর্যায়ে দিনপার করে যাচ্ছেন কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্থ অসহায় লোকজন। কোমর সমান পানির সাথে লড়াই করে বেঁচে আছে নারী-পুরুষরা। যাওয়ার আর কোন পথ যেন নেই তাদের। শেষ সম্বলটুকু এখন বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে।

বৃহস্পতিবার জালালাবাদ হিন্দু পাড়া ও ছাতি পাড়া পরিদর্শনকালে চোখে পড়ে পানির সাথে বসবাস করার দৃশ্য। হিন্দু পাড়া সনাতন সম্প্রদায়ের প্রায় ডজনাধিক পরিবারের করুন চিত্র মুছে ফেলার নয়। তাদের চোখে মুখে আর্তনাদ আর হতাশার চাপ ভেসে বেড়াচ্ছে। কষ্টের কথা বলার সাথে সাথে অঝর নয়নে কাঁদতে দেখা যায় ক্ষতিগ্রস্থ এক ব্যাক্তিকে।

স্থানীয় নিপাশ কান্তিসহ কজনের সাথে আলাপ কালে জানা যায়,টানা বৃষ্টিপাতের পানি চলাচল করার ব্যবস্থা না থাকায় প্লাবিত হয়ে পড়েছেন হিন্দুপাড়াবাসী। দৈনিক আয়ের উপর নির্ভরশীল পরিবার সমুহ পানিবন্দিতে কর্মহীন হয়ে পড়েছে

প্রতিটি পরিবারে পানি প্রবেশ করেছে। চুলায় আগুন জ্বালাতে পারেননি পরিবারের গৃহবধূরা। পরিবার পরিজন নিয়ে অতি কষ্টের সাথে ঠিকে রয়েছে। মাথা গোঁজার ঠাঁইটুকুই পানিতে। আরো দেখা যায়, এলাকার সড়কসহ প্রায় বসতঘরে পানিতে নিমজ্জিত।

তেমনি একই চিত্র ছাতিপাড়াবাসীর। পানি চলা চলের পথ বন্ধ হওয়ায় বেশ কিছু পরিবারে হাঁটু পরিমান পানিতে সয়লাভ। খুব বেশি বেকায়দায় রয়েছেন এখানকার নারী পুরুষেরা। একদিকেই ঘরবাড়ী প্লাবিত, অন্যদিকে পরিবার পরিজন নিয়ে চিন্তায় অসহায় অবস্থায় দিনপার। তাদের চোখে যেন মর্মাহতে চাপের দৃশ্য চোখে পড়েন।

অব্যাহত বৃষ্টিপাতে মধ্যম মাইজ পাড়া, দক্ষিণ মাইজ পাড়াসহ বিভিন্ন এলাকা ও সড়ক সমুহ প্লাবিত হয়ে মরণ দশায় ভোগছেন মানুষজন।
এছাড়া ঈদগাঁও বাজারের ভূমি অফিস সংলগ্ন পয়েন্ট, হাসপাতাল সড়ক,আলমাছিয়া মাদ্রাসা সড়ক,বঙ্কিম বাজার স্থান প্লাবিত হয়ে লোকজন ও যানবাহন চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে।

এদিকে পানিবন্দি লোকজনের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ যারা ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সচেতন মহল।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

ঈদগাঁওতে টানা বৃষ্টিপাতে পানিবন্দি ঘরবাড়ি ও সড়ক : অসহনীয় দূর্ভােগ 

আপডেট সময়: ০৪:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬