০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহ ধরে নিখোঁজ ১০ম শ্রেণির শিক্ষার্থী ঐশিতা, সন্ধানদাতার সহযোগিতা চায় পরিবার

যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর এলাকার ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।নিখোঁজ শিক্ষার্থীর নাম উম্মে তাফান্নুম ঐশিতা (১৪)। তিনি চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মো. ইকবাল হোসেনের মেয়ে।পরিবারের সদস্যরা জানান, গত ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার সকাল প্রা য় ৯টার দিকে ঐশিতা পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে পরে জানা যায়, সে স্কুলে পৌঁছায়নি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সে আর বাড়িতেও ফিরে আসেনি।স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তারা দ্রুত ঐশিতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।ঐশিতার সন্ধান পেলে তার পিতা মো. ইকবাল হোসেনের মোবাইল নম্বর ০১৭২৮-১২৫৪৯৪-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

16/9

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে–  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এক সপ্তাহ ধরে নিখোঁজ ১০ম শ্রেণির শিক্ষার্থী ঐশিতা, সন্ধানদাতার সহযোগিতা চায় পরিবার

আপডেট সময়: ০৭:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬