জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মপাশায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

লেখক: মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি,
প্রকাশ: জুলাই ১৬, ২০২৬

 

সুনামগঞ্জের ধর্মপাশায় জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে, অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ।

জুলাই চেতনার স্মৃতিচারণ তোলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ সু্বীধ সরকার, কৃষি কর্তকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপি’র আহ্বায়ক লিয়াকত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক এসএম রহমত, নুরুল ইসলাম বিএসসি, সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহ্বায়ক আলমগীর কবির, শাহ কামাল মির্জা, কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম মোর্শেদ খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল মজুমদারসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, আমরা জুলাই যোদ্ধা সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো.বজলু মিয়ার সহধর্মীণী আশা মণি প্রমুখ।

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি,

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি,