০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা আর পরিবারের অমতে গিয়ে করা বিয়েই যেন সাইদুল এর কাল হলো’

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সের একটি বহুতল ভবন থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীকে উদ্দেশ্য করে দেওয়া তার আবেগঘন পোস্ট এবং আকস্মিক মৃত্যুতে ফেনীর গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা মো. সাদেকের একমাত্র ছেলে। প্রায় নয় মাস আগে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন তিনি। কর্মস্থলের কারণে ডেমরা পুলিশ লাইন্সের একটি ভবনে থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর মা-বাবাসহ স্বজনরা ভেঙে পড়েছেন। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান পরিবারটি। স্বজনদের দাবি, মৃত্যুর আগে পর্যন্ত সাইদুলের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল।

সাইদুলের চাচা মো. সোহাগ জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে কয়েক মাস আগে সোনাগাজীর এক তরুণীকে বিয়ে করেছিলেন তিনি। তবে পরবর্তীতে পারিবারিক বিরোধের কারণে তাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় এবং বিবাহবিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদের পর থেকেই সাইদুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা এম. এমরান পাটোয়ারী জানান, পুলিশ লাইন্স থেকে ফোন করে পরিবারের সদস্যদের সাইদুলের মৃত্যুর খবর জানানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

ভালোবাসা আর পরিবারের অমতে গিয়ে করা বিয়েই যেন সাইদুল এর কাল হলো’

আপডেট সময়: ০৬:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬