আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবিনিময় সভা ও জেলা আহবায়ক কমিটি গঠন

লেখক: রাসেদ বিল্লাহ চিশতী, নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: জুলাই ১৯, ২০২৬

নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জোন শাখার শীর্ষ নেতার সাথে নোয়াখালী জেলা শাখা নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ জুলাই শনিবার) বিকেল ৩ ঘটিকার সময় নোয়াখালী জেলা শহর মাইজদীতে নোয়াখালী মডেল মাদ্রাসার ২য় তলার হল রুমে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কুমিল্লা জোন শাখার যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ সাদিকুর রহমান, বক্তব্য রাখেন মুফতি আবদুল আলিম, হাজি মোহাম্মদ দেলোয়ার হোসেন নয়ন, দেলোয়ার হোসেন শাহজি, আলহাজ্ব জসিম উদ্দিন, মিজানুর রহমান মন্জু, সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী, শায়ের সৌরভ হোসেন আশিকি, আবদুর রহিম, শহিদুল ইসলাম বাচ্চু,

ইসমাইল হোসেন সিরাজি, জিএম শহিদুল্লাহসহ অসংখ্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে মুফতি আবদুল আলিমকে আহবায়ক ও মিজানুর রহমান মন্জুকে সদস্য সচিব করে আহলে সুন্নাত ওয়াল জামাত নোয়াখালী জেলা শাখার
তের সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।