০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৮:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৪০ নিউজটি পড়েছে

নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার (৪ নভেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)-এর নিজ কার্যালয়ে সংগঠনের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার এবং সভা সঞ্চালনা করেন মহাসচিব মো. শামছুল আলম।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ, এবং সারাদেশে সংগঠন সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ ওমর ফারুক, যুগ্ম মহাসচিব লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মিলন, অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার তারেকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসাইন রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিন আহমেদ প্রমুখ।

সভায় সাংবাদিক সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবি করা হয় এবং সকল সাংবাদিকের অধিকার সংরক্ষণ ও পেশাগত মানোন্নয়নের উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করা হয়।

সভা শেষে সভাপতি ড. শাহজাহান মজুমদার উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং সংগঠনের ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৮:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫