ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের চেয়ারম্যান বাড়ির বাসিন্দা আলি আকবরের কনিষ্ঠ পুত্র সাফায়াত জামিল নোবেল। তাঁর এ নির্বাচনে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
ছাত্রকল্যাণ, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি। সংগঠনটির নতুন কার্যনির্বাহী পরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় সাফায়াত জামিল নোবেলকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, সাফায়াত জামিল নোবেল একজন ভদ্র, মেধাবী ও সমাজসেবামনস্ক তরুণ। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানবিক উদ্যোগে তাঁর আগ্রহ প্রশংসিত। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে, তাঁর এ অর্জনে পরিবার গভীর আনন্দ প্রকাশ করেছে। শুভানুধ্যায়ী ও এলাকাবাসী মনে করেন, এই দায়িত্ব তাঁর নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়ক হবে এবং ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ তৈরি করবে।
সাফায়াত জামিল নোবেল তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করব।”
তাঁর এ সাফল্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উত্তরোত্তর সাফল্য এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।