সেলবরষ ইউনিয়ন বিএনপির আসন্ন দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রবীণ ও ত্যাগী নেতা মোহাম্মদ মোখলেসুর রহমান।
দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে বিএনপির আদর্শ ও নীতিকে সামনে রেখে কাজ করে আসছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সভাপতি পদে প্রার্থী হওয়া প্রসঙ্গে মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকাই তার মূল লক্ষ্য। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, আসন্ন সম্মেলনের মাধ্যমে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব নির্বাচিত হয়ে সেলবরষ ইউনিয়নে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এখন দেখার বিষয়, সম্মেলনে কাউন্সিলরদের সমর্থনে সভাপতি পদে মোহাম্মদ মোখলেসুর রহমান কতটা সমর্থন অর্জন করতে পারেন এবং নতুন নেতৃত্বে সেলবরষ ইউনিয়ন বিএনপি কোন পথে এগিয়ে যায়।
অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক 



















