আগামীকালবাদশাগঞ্জে ফজলুল হক সেলবশী স্মৃতি ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ।

লেখক: অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: September 11, 2026

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফজলুল হক সেলবশী স্মৃতি ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল ম্যাচ।
সেলবর্ষ ইউনিয়ন আহ্বায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিতব্য এ ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আমরা সেলবশী ফুটবল একাদশ ও ধর্মপাশা ফুটবল একাদশ। জমজমাট এ ম্যাচকে ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৩টায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মাঠে দর্শকদের উপস্থিতি থাকবে উল্লেখযোগ্য। দেশি-বিদেশি সুনামধন্য খেলোয়াড়দের অংশগ্রহণে জমজমাট এই লড়াই উপভোগ করতে ফুটবলপ্রেমীদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
একদিকে শিরোপার প্রত্যাশা, অন্যদিকে জয়ের উন্মাদনা—সব মিলিয়ে বাদশাগঞ্জে বসতে যাচ্ছে ফুটবলের এক জমজমাট আসর।

অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক

অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক