নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিম পাড়া গ্রামের ঐতিহ্যবাহী বড় ঈদগাহ মাঠের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। আজীবন দাতা সদস্য ও প্রধান উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন (সাবেক ইউপি মেম্বার) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতিতে ৩৭ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কমিটিতে যাঁরা দায়িত্ব পেয়েছেন:
উল্লেখ্য, প্রায় ২২০ শতক জায়গাজুড়ে বিস্তৃত এই ঈদগাহ মাঠটি ব্রিটিশ আমল থেকেই ঈদের জামাতের জন্য ব্যবহৃত হয়ে আসছে। প্রায় শত বছর ধরে অত্র এলাকার মুসলমানরা এই মাঠেই ঈদের নামাজ আদায় করে আসছেন। এটির সঙ্গে এই এলাকার ধর্মীয়, ঐতিহাসিক ও সামাজিক আবেগ গভীরভাবে জড়িত।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, মাঠের রক্ষণাবেক্ষণ, ঈদের জামাত আয়োজনসহ সামাজিক সেবামূলক কাজ আরও পরিকল্পিতভাবে পরিচালনার লক্ষ্যেই এই কমিটি গঠিত হয়েছে।