মৌলভীবাজারে শুভ উদ্বোধন ও পরিদর্শনে এসেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) তিনি মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী ‘টমি মিয়ার বারন্তী গ্রাম ইকো রিসোর্ট’ পরিদর্শনে আসেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়ার এই বিশেষ ইকো রিসোর্টে চিত্রনায়িকা অপু বিশ্বাসের আগমনকে ঘিরে স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রিসোর্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি এ সফরে অংশ নেন।
পরিদর্শনকালে অপু বিশ্বাস রিসোর্টের প্রাকৃতিক পরিবেশ, নান্দনিক ব্যবস্থাপনা ও সার্বিক আয়োজন ঘুরে দেখেন। এ সময় তিনি রিসোর্টের পরিবেশ ও সৌন্দর্যের প্রশংসা করেন।
অপু বিশ্বাসের আগমন উপলক্ষে রিসোর্ট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাকে একনজর দেখতে স্থানীয় দর্শনার্থী ও ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পরিদর্শনকালে ইকো রিসোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। রিসোর্ট কর্তৃপক্ষের মতে, জনপ্রিয় এই চিত্রনায়িকার আগমন তাদের পর্যটনকেন্দ্রের প্রচার ও আকর্ষণে নতুন মাত্রা যোগ করেছে।