শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
৩ জুন ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় ইউনিয়নের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ১২ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়। ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের মালিকানাধীন সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগে এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনস্বার্থে ব্যবহৃত এই মূল্যবান সম্পত্তি দখলমুক্ত করে জনগণের অধিকার ও সরকারি সম্পদ রক্ষার দাবিতে সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন।
সরকারি ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য নির্ধারিত ইউনিয়ন পরিষদের জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে দখল ও ব্যবহার করা আইন, ন্যায়বিচার এবং জনস্বার্থের পরিপন্থী। তাই অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ইউনিয়ন পরিষদের সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। অবৈধ দখলদার মীর কাশেম চৌধুরী, হাবিবউল্লাহ চৌধুরী, জাহিদ হাসানের দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করি। পাশাপাশি দখল মুক্ত চাই।
মানববন্ধনের প্রধান দাবিসমূহ-
ইউনিয়ন পরিষদের জমি অবিলম্বে অবৈধ দখলমুক্ত করতে হবে। দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সরকারি ও জনস্বার্থ সংশ্লিষ্ট সম্পত্তি সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ভূমি দখল ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন- সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাক চৌধুরী প্রমুখ। মানববন্ধনের পরে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পৃথক অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাংলাদেশের “পরিবেশ সমাচার” অনুষ্ঠিত

কলমুডাংগা সীমান্ত ১৭ নারী পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা।

ধর্মপাশায় বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে ১ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ১

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ কোটি টাকা

মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

১০

ঈদের পর তাকওয়ার ধারাবাহিকতা, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলতা ও সমাজ সংস্কারে মুসলমানের ভূমিকা।

১১

‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ

১২

শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ

১৩

গ্রাম আদালতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বীকৃতি: যশোর জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মণিরামপুরের মো: সম্রাট হোসেন

১৪

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প

১৫

পেকুয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১

১৬

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

১৭

পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটক।

১৮

মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি

১৯

নওগাঁ সদরে হাসুয়াসহ ছিনতাইকারী গ্রেফতার, দ্রুত বিচার আইনে মামলা

২০