কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলোকিত শিক্ষাঙ্গন আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাই স্কুলে (১০ অক্টোবর) শনিবার প্রধান শিক্ষক আহমেদ সাজেদ সুলতানের সভাপতিত্বে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক বৃন্দ, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন, বেবী আক্তার, নাজনীন আহমেদ দোলন, ইয়াছির সুলতান হুজুর, আকীব মোস্তাফা, তওছিফুর রহমান, আয়েশা আক্তার ও উম্মে সালমা শিমু। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তাফিজুর রহমান, মঞ্জুর আলম ও ইউছুফ নবি।সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়া শোনার মানোন্নয়ন, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং অভিভাবকদের দায়িত্ব, কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ এবং তাদের ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ,সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সাজেদ সুলতান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।সর্বোপরি, শিক্ষার্থীদের শিক্ষাগত ও নৈতিক উন্নয়ন নিশ্চিত করা। বিদ্যালয়, অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে সমাবেশের সমাপ্তি ঘটে।