সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নম্বর বড়দল উত্তর ইউনিয়নের কড়ইগড়া ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হুমায়ূন কবির। সাধারণ সম্পাদক পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাচ্চু মিয়া। অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহিবুর রহমান।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত সমিতির সাধারণ সভা ও নির্বাচন-২০২৬-এ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আর কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মহিবুর রহমান।
সমিতির সম্মানিত সদস্যরা তাঁদের প্রতিনিধি হিসেবে নতুন নেতৃত্বকে নির্বাচিত করায় নবনির্বাচিতদের প্রতি সদস্যদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে সমিতির সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সদস্যদের কল্যাণে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে, সমিতির নবনির্বাচিত সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া ও কোষাধ্যক্ষ মহিবুর রহমানসহ নির্বাচিত প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।