মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের ‘বাংলাদেশ পুলিশ একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন জায়েদ মুনতাজির নাবির। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের পরিচয় দেওয়ায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়েছে, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের স্বীকৃতি হিসেবে নাবিরকে এ পুরস্কার দেওয়া হয়। স্মারকটিতে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের নাম এবং ‘Academic Excellence Award 2025’ শিরোনাম তুলে ধরা হয়েছে।
পুরস্কারটির সঙ্গে শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।
শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল অর্জন একজন শিক্ষার্থীর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার প্রতিফলন। জায়েদ মুনতাজির নাবির এর এ অর্জন তাঁর শিক্ষাজীবনে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে পারে।
জায়েদ মুনতাজির নাবির এর এ সাফল্যে তাঁর আগামী শিক্ষাজীবন আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।