ঈদগাঁওতে মানারুল হিদায়া মাদ্রাসার (বালিকা শাখায়) হিফজের ছবক প্রদান সম্পন্ন

লেখক: আবু হেনা সগর ঈদগাঁও প্রতিনিধি
প্রকাশ: অক্টোবর ১৭, ২০২৬

ঈদগাঁও উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে সুশিক্ষার আলো ছড়াচ্ছেন মানারুল হিদায়া মাদ্রাসাটি। এটি ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়া এলাকায় অবস্থিত। বিগত তিনবছর যাবত ধরে সুনাম ধরে রেখে শিক্ষা-দিক্ষায় এগিয়ে যাচ্ছেন এ মাদ্রাসা।
১৭ অক্টোবর (শনিবার) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত হেফজ ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে
দুইজন ছাত্রীকে হুফজের ছবক দেন- পূর্ব খুরুলিয়া সিকদার পাড়া তাহসিনুল কোরআনের শিক্ষক হাফেজ ক্বারী মিজানুল হক। এতে অংশ নেন, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদুল আলম, আশকর ব জামে মসজিদের ইমাম মাও লানা হাবিবুল্লাহ, মাদ্রাসার বালক শাখার শিক্ষক হাফেজ মাহবুবুল আলম। এতে উপস্থিতি ছিলেন ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর।

হিফজ ছবক নেওয়া দুইজন ছাত্রী হল সুমাইয়া, মধ্যম মাইজ পাড়া ও জান্নাতুল ফকিরা বাজার