সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ডেইলি সানের ক্রিয়া সম্পাদক শামীম চৌধুরীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ মেইল ২৪

লেখক: মাফিদুল ইসলাম সরকার, নিজস্ব প্রতনিধি।
প্রকাশ: অক্টোবর ২৫, ২০২৬


সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডেইলি সানের ক্রীড়া সম্পাদক শামীম চৌধুরীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ মেইল২৪।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) অডিটোরিয়ামে বাংলাদেশ মেইল ২৪ এর তৃতীয় বার্ষিকী এবং গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শামীম চৌধুরী একজন গবেষণাধর্মী সাংবাদিক। সাংবাদিকতায় তাঁর বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি জিয়াউদ্দিন হোসেন। সভাপতিত্ব করেন এম এ রাশেদ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ জাহেরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী, জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফ সাজিদ, লেখক ও গণমাধ্যম বিশ্লেষক ওমায়ের আহমেদ শাওন, শিক্ষক ও সমাজকর্মী দোলন ভৌমিক, রফিকুল ইসলাম খোকন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোস্তফা মতিহার এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) বিশেষ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম।
সাংবাদিকতার ক্ষেত্রে গবেষণাধর্মী ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের সম্মাননা পেশাদার সাংবাদিকদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল ও গবেষণাধর্মী সাংবাদিকতাকে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।