ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গানের আসরের আয়োজন করা হয়েছে। শনিবার ৭ নভেম্বর জেলা প্রশাসনের আয়োজনে শহরের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক,জেলা জাসাদ সভাপতি রিজভী আল জামালী রঞ্জু সহ আরো অনেকে।এ সময় বক্তারা ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য উল্লেখ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোকপাত করার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে জন্য সকলের প্রতি আহ্বান জানান।পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা সহ স্থানীয় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।