শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
২০ মার্চ ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিন”—এমপি ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নারী শক্তি জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জেলা যুবশক্তির আহ্বায়ক এম. রশিদ আলী, এনসিপি জেলা যুগ্ম সদস্য সচিব আব্দুল হামিদ, সদর উপজেলা আহ্বায়ক এম আর রাজু আহমেদ রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, “বর্তমানে অনেক যুবক মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। অনেক সন্তান পিতা-মাতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে। সমাজে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির প্রবণতাও বাড়ছে।”

তিনি আরও বলেন, “এসব থেকে সন্তানদের দূরে রাখতে মা-বোনদের প্রতি আহ্বান জানাই—আপনারা সন্তানদের ধর্মীয় শিক্ষা, দ্বীনের শিক্ষা ও নৈতিকতার শিক্ষা দিন। তাহলেই আমরা সবাই মিলে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে পারবো।”

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

এক অসহায় পরিবারের কথা

১০

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১১

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১২

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৩

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৪

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৫

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৬

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৭

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৮

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

১৯

বিশ্বনাথ পৌরবাসীকে সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের ঈদের শুভেচ্ছা।

২০