০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৩:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৪১ নিউজটি পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

“সময়র সঙ্গে আগামীর পথে”—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। স্বাগত বক্তব্য প্রদান করেন এনটিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব।

আলোচনা পর্বে বক্তব্য দেন—পুলিশ সুপার মাহফুজুর রহমান, কুড়িগ্রাম আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর আমির ফারুকী, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মোজাহিদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন, বিশেষ করে চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। গণমাধ্যমকে হতে হবে জনগণের আস্থা ও ভরসার প্রতীক, সত্য ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান টিউটর।

আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে–  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুড়িগ্রামে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময়: ০৩:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫