নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার): ঐতিহাসিক ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের নিয়ে “আইডিয়া প্রতিযোগিতা” আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ। এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে জেলা পর্যায়ে স্মরণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিযোগিতার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “আমার চোখে জুলাই বিপ্লব”। এতে দেশের ১৫ থেকে ৩০ বছর বয়সী যেকোনো তরুণ-তরুণী এককভাবে কিংবা সর্বোচ্চ তিন সদস্যের দলে অংশ নিতে পারবেন। তবে দলের ক্ষেত্রে অন্তত একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক।
কারা অংশ নিতে পারবে:
আইডিয়া জমা দেওয়ার কাঠামো:
১–২ পৃষ্ঠার একটি ধারণাপত্র জমা দিতে হবে, যা বাংলা বা ইংরেজি ভাষায় হতে পারে। এতে অন্তর্ভুক্ত থাকবে:
জমা দেওয়ার শেষ তারিখ: ৮ জুলাই ২০২৫
জমা দেওয়ার স্থান: সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। জেলা পরিষদের সাথে যোগাযোগ করে ইমেইলের মাধ্যমেও জমা দেওয়া যাবে।
সম্ভাব্য আইডিয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে:
বাস্তবায়ন প্রক্রিয়া:
প্রতিটি নির্বাচিত আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে। জেলা পরিষদ প্রতিযোগীর সঙ্গে সমন্বয় করবে এবং প্রয়োজনীয় আর্থিক লেনদেন নিজস্ব তত্ত্বাবধানে সম্পন্ন করবে।
এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধি, সমাজের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও নেতৃত্বদানের সুযোগ তৈরি হবে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ।