০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব হার্ট দিবস আজ: হৃদরোগ প্রতিরোধে সচেতন হোন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৭:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৯ নিউজটি পড়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। কার্ডিওভাসকুলার রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে World Heart Federation এবং World Health Organisation এর যৌথ উদ্যোগে ২০০০ সাল থেকে এ দিবসটি বিশ্বব্যাপী উদযাপন করা হচ্ছে।

বিশ্বে বর্তমানে সবচেয়ে প্রাণঘাতী রোগ হলো কার্ডিওভাসকুলার ডিজিজ (CVD)। প্রতিবছর প্রায় ১ কোটি ৮৬ লক্ষ মানুষ এ রোগে প্রাণ হারায়। তবে আশার কথা হলো— এই মৃত্যুর প্রায় ৮০ শতাংশই প্রতিরোধযোগ্য।

২৫ বছর পূর্তি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় “Don’t Miss a Beat”। এর তাৎপর্য হলো, অকাল মৃত্যুর কারণে যেন আমরা আর কারো হৃদস্পন্দন হারাতে না বসি।

বিশেষজ্ঞরা বলছেন, হৃদরোগ প্রতিরোধে অবশ্যই স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। এজন্য সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, ধূমপান-নেশা জাতীয় দ্রব্য পরিহার, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও স্থূলতা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।

সবাইকে সচেতন করে তারা বলেন, “সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন। Don’t Miss a Beat.”

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আধ্যাত্মিকতা ও মানবতার মিলনমেলা, কায়রোতে ছারছীনা দরবারের পীর সাহেবকে সংবর্ধনা

বিশ্ব হার্ট দিবস আজ: হৃদরোগ প্রতিরোধে সচেতন হোন

আপডেট সময়: ০৭:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫