দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার : সাইফুল আলম খান মিলন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: November 23, 2025

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা-১২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, “দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার।”

শুক্রবার (নভেম্বর ২০২৫) পূর্ব তেজতুরী বাজার মহল্লায় বাড়ী ও দোকান মালিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। সভার সভাপতিত্ব করেন হাজী তোফাজ্জল হোসেন।

সাইফুল আলম খান মিলন বলেন,
“৫৩ বছরে বাংলাদেশ জাতীয় জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। সমাজের সর্বস্তরে হাহাকার, সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে যাওয়া দুর্নীতি—এগুলো দূর করতে হলে স্থায়ী সমাধান দরকার। এখনই সেই সমাধানের পথে এগিয়ে যাওয়ার সময়।”

তিনি মহল্লার দীর্ঘদিনের গ্যাস সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং বাড়ির মালিকদের রেজিস্ট্রিকৃত সমিতি গঠন হলে স্বাস্থ্যখাতে বিশেষ সহায়তার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—
তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদী, নায়েবে আমীর এস এম মনির আহমাদ, থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, মহল্লা কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ হাসান, সহ-সভাপতি আব্দুল হালিম, থানা তরবিয়াত সম্পাদক মাওলানা আব্দুল হক, সাংস্কৃতিক সম্পাদক আলী আকবরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাড়ির মালিক ও দোকানদারদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ ইউসুফ, আব্দুল বারেক ও মজিবুর রহমান।