১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. কুদরত-এ-খুদা। জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিসার ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মুক্তারুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ন. ম. গোলাম মোহাইমেন, জেলা কৃত্রিম প্রজনন এর উপপরিচালক ডা. মো. আব্দুল আজিজ প্রধান, জেলা ভেটেনারি হাসপাতালের অফিসার মাহমুদুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনী এলাকায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনী মাঠে স্থাপিত ৩০টি স্টলে গরু, ঘোড়া, ছাগল, হাঁস-মুরগি, বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রাণিসম্পদ সম্পর্কিত আধুনিক প্রযুক্তির নানা উপকরণ প্রদর্শন করা হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন

আপডেট সময়: ১০:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫