নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার ঢাকা-১২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তেজগাঁও প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সাইফুল আলম নীরবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রাজধানীর সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজ ওয়াহিদা-এর কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। সাইফুল আলম নীরবের পক্ষে ফরমটি গ্রহণ করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
মনোনয়ন সংগ্রহের পর উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সাইফুল আলম নীরব ঢাকা-১২ আসনের গণমানুষের নেতা। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং আশা প্রকাশ করেন যে, বিপুল ভোটের ব্যবধানে এই আসনে ধানের শীষ জয়লাভ করবে।