০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের শার্শায় মাটি কাটার সময় বিস্ফোরণ, দুই শ্রমিক গুরুতর আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৯:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ নিউজটি পড়েছে

নিজস্ব প্রতিবেদক যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে মাটি কাটার সময় মাটির নিচে থাকা একটি বিস্ফোরক সদৃশ বস্তু ফেটে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বালুন্ডা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন—বালুন্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে জাকির হোসেন (৬৫) এবং একই গ্রামের মৃত নুজ্জাকের ছেলে আব্দুল কাদের (৬০)। তারা পেশায় মাটি কাটার শ্রমিক।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারা একটি ভিটায় মাটি কাটার কাজ করছিলেন। একপর্যায়ে আনুমানিক দেড় হাত গভীরে কোদালের আঘাতে মাটির নিচে থাকা একটি বিস্ফোরক বস্তু বিকট শব্দে বিস্ফোরিত হয়। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।তাদের তাৎক্ষণিকভাবে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। দুজনই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, মাটির নিচে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা কোনো বিস্ফোরক বস্তু থেকে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি নাশকতার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

যশোরের শার্শায় মাটি কাটার সময় বিস্ফোরণ, দুই শ্রমিক গুরুতর আহত

আপডেট সময়: ০৯:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬