১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানী

নিজস্ব প্রতিবেদক:- প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা–১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সহজভাবে পরিচালনার লক্ষ্যে আব্দুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আব্দুর রহমান সানী বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব–২ হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (১৬ মার্চ) বিষয়টি দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

দলীয় সূত্র জানায়, ঢাকা–১৭ আসনের বিভিন্ন প্রশাসনিক ও জনসম্পৃক্ত কাজ সমন্বয়ের জন্যই তাকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি করা হয়েছে। স্থানীয় জনগণের প্রয়োজনীয় সেবা ও কার্যক্রম দ্রুত সম্পন্নের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দায়িত্বের মাধ্যমে ঢাকা–১৭ আসনের নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধান, উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি এবং সরকারি সেবার কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

ঢাকা–১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানী

আপডেট সময়: ০৫:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬