০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি জায়গা দখলের সংবাদ করায় সান্তাহারে সাংবাদিককে খুনের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি…

নিজস্ব প্রতিবেদক |

সান্তাহার:

মেরাজুল ইসলাম

নওগাঁ জেলা প্রতিনিধি

বগুড়া-নাটোর বাইপাস সড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণের সংবাদ সংগ্রহ ও প্রকাশের উদ্যোগ নেওয়ায় স্থানীয় সাংবাদিক মো: মেরাজুল ইসলামকে প্রাণনাশের হুমকি, গালিগালাজ ও মারধরের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের সময় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ভুক্তভোগী মো: মেরাজুল ইসলাম দৈনিক বগুড়া পত্রিকার সান্তাহার প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘নোমান নিউজ ২৪’-এর সম্পাদক ও প্রকাশক।

অনুসন্ধানে জানা যায়, গত ১৮ অক্টোবর সান্তাহার-নাটোর বাইপাস রোড এলাকায় সরকারি জায়গা অবৈধভাবে দখলের বিষয়ে সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক মেরাজুল ইসলাম। অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ার পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী দখলদার চক্র তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

থানায় দায়েরকৃত জিডি সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল আনুমানিক ৫টার দিকে নওগাঁ সদর মডেল থানাধীন বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী মৌজাস্থ বাইপাস এলাকায় সংবাদ সংগ্রহে গেলে অভিযুক্ত মো: আঃ রশিদ সরদার (৫৫), মো: বাচ্চু সরদার (৫০) ও মো: খোকা সরদার (৫৮)-সহ কয়েকজন সাংবাদিক মেরাজুল ইসলামকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং অবিলম্বে এলাকা ত্যাগ করতে বলে। ঘটনার প্রতিবাদ করলে তারা লাঠিসোঁটা নিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সাময়িকভাবে সেখান থেকে চলে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, স্থান ত্যাগ করার সময় অভিযুক্তরা সাংবাদিক মেরাজুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে পুনরায় ওই এলাকায় পেলে খুন ও গুম করার সুনির্দিষ্ট হুমকি প্রদান করে।

ভুক্তভোগী সাংবাদিক মেরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, “অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সড়ক ও জনপথ বিভাগের মূল্যবান সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের পাশাপাশি সেখানে টয়লেট স্থাপন করে নোংরা পরিবেশ তৈরি করছে। এই জনদুর্ভোগ ও অবৈধ দখলের সংবাদ করতে যাওয়াই আমার অপরাধ। একাধিকবার প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।”

এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৫৫০, ট্র্যাকিং নং: 4ZBS2J) দায়ের করেছেন ভুক্তভোগী এই সাংবাদিক।

এদিকে একজন পেশাদার সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা, মারধরের চেষ্টা এবং খুন-গুমের হুমকির ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিক মেরাজুল ইসলাম নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে–  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সরকারি জায়গা দখলের সংবাদ করায় সান্তাহারে সাংবাদিককে খুনের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি…

আপডেট সময়: ০৮:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬