লালমনিরহাটে,চা’দা’বা’জি,চালককে মা’রধরের প্রতিবাদে সড়ক অব’রোধ.

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১১, ২০২৬

সোহাগ হোসেন শান্ত
লালমনিরহাট

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা য় গত কয়েক দিন ধরে, বিভিন্ন এলাকায় রাস্তার মোরে চেয়ার টেবিল বসিয়ে চাঁদাবাজি করা হচ্ছে।

২০০ থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে ট্রাক প্রতি। গত ২ দিন আগে এক ট্রাক চালক চাঁদার টাকা না দিলে তাকে মারধর করে এবং গুরুতর জখম করে দেওয়া হয়।

এই ঘটনা টি ঘটেছে হাতিবান্ধা উপজেলা সানিয়াজান এ। ট্রাক চালক বলছে এক গাড়ি প্রতি ৩০০ টাকা করে চাঁদাবাজী করা হচ্ছে প্রতিনিয়তই।

এই বিষয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এক ট্রাক চালকে কে মারধর করে মেডিকেল এ পাঠানো হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে পাটগ্রাম উপজেলার বাওড়া এলাকায় ট্রাকচালক রা সড়ক অবরোধ করছেন।

এবং চাঁদাবাজ দের দ্রুত আইনের আওতায় আনার প্রতিবাদ জানিয়েছেন ।