ঈদগাঁও পালপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান 

লেখক: আবু হেনা সগর ঈদগাঁও প্রতিনিধি
প্রকাশ: অক্টোবর ১০, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের পাল পাড়া পূজা মন্ডপ পরিদর্শন করলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান। 

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। উপস্থিত ছিলেন মেম্বার বাবু ভেক্কা পাল। 

​পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্ডপের সার্বিক নিরাপত্তা,আলোকসজ্জা,ধর্মীয় আচার-অনুষ্ঠান উদযাপনের বিষয়ে খোঁজখবর নেন। একই সাথে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া অত্যন্ত উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য আয়োজক কমিটিও স্থানীয় সুধীজনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​পূজা মন্ডপ পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিরোনাম