০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওর জালালাবাদে ২ শতাধিক পরিবার পানি বন্দীঃ সহায়তা বিতরণ

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার ইউনিয়নের ছাতি পাড়া ও হিন্দু পাড়ার একাংশে কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে এসব খাবার পৌঁছে দেন প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন। খাদ্যের প্যাকেটে ছিল মুড়ি, চিড়া, দুধ, লাচ্ছা সেমাই ও চিনি। উভয় গ্রামের প্রায় দুইশত পরিবারের মাঝে এসব প্যাকেট বিতরণ কালে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি সাগর, ৩ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সাইফুদ্দিন, আসাদুল্লাহ আরিফ সহ অন্যান্যরা। উপজেলা যুবদলের এ আহবায়ক বলেন, তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করে মনে মনে অসাধারণ আনন্দ পেয়েছি।

এদিকে ঈদগাঁও উপজেলার মেহের ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের (হাবিব) পরিবারের পাশে দাঁড়িয়েছেন লায়েক ইবনে ফাজেল। বৃহস্পতিবার বিকালে তিনি হাবিবের বসতবাড়ি সরেজমিনে পরিদর্শন যান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি এ আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান।

শেষে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। একই সাথে তিনি তাদের অন্যান্য প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেন।

অন্যদিকে জালালাবাদ ইউনিয়নের মাছুয়া পাড়ায় কোমর সম পানিতে প্লাবিত হয়ে পড়েছে শতাধিক পরিবার। ঘরবন্দী হয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে

ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন। সংগঠনটির স্বেচ্ছাসেবকরা দুর্গত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন শুকনো খাবার।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ নিজ হাতে দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন। এতে অংশ নেন সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ জুবাইর, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব, নির্বাহী সদস্য জসমি উদ্দীন, জাফর আলমসহ অনেকে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

ঈদগাঁওর জালালাবাদে ২ শতাধিক পরিবার পানি বন্দীঃ সহায়তা বিতরণ

আপডেট সময়: ০৪:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬