০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের কামড়ে আতঙ্ক: হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ, ওঝার কাছে নয়—দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান

গত কয়েকদিনে নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তিকে সময়মতো হাসপাতালে নেওয়া হয়নি। অনেকেই প্রথমে ওঝা বা পল্লী চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় চিকিৎসা শুরু করতে দেরি হয়েছে, ফলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

নওগাঁর সিভিল সার্জন ও পুলিশ সুপার জানিয়েছেন, নওগাঁ সদর হাসপাতালসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, বিষাক্ত সাপে কামড় দিলে কোনো ধরনের ঝাড়ফুঁক বা ওঝার চিকিৎসার ওপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। দ্রুত চিকিৎসা শুরু করা গেলে আক্রান্ত ব্যক্তির সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

সচেতন মহলের আহ্বান—সাপের কামড়ের ঘটনায় সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যান এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করুন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

সাপের কামড়ে আতঙ্ক: হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ, ওঝার কাছে নয়—দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান

আপডেট সময়: ০১:৩৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬